নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিউটন আবাসিক এলাকায় ভোলার এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. নুর উদ্দিন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ