Header Ads Widget

Responsive Advertisement

তজুমদ্দিনে আলহাজ্ব ফজলুল হক দেওয়ানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত


 


তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক এবং শম্ভুপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব ফজলুল হক দেওয়ানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ মে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।


দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরহুমের রাজনৈতিক অবদান, সততা, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা বলেন, আলহাজ্ব ফজলুল হক দেওয়ান ছিলেন তজুমদ্দিনের রাজনীতিতে এক অভিভাবকসুলভ ব্যক্তিত্ব, যিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।


নেতাকর্মীরা জানান, গত বছরের ১৬ মে ২০২৫ সালে তাঁর মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ একজন দূরদর্শী, আদর্শবান ও অভিজ্ঞ নেতাকে হারিয়েছে। তাঁর শূন্যতা আজও রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে অনুভূত হচ্ছে।


বক্তারা আরও বলেন, দায়িত্বশীল নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের প্রতি আন্তরিকতার মাধ্যমে তিনি তজুমদ্দিনের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন আলহাজ্ব ফজলুল হক দেওয়ানকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ