Header Ads Widget

Responsive Advertisement


 সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ছাত্রদলের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদল নেতারা।


স্থানীয়দের দাবি, টবগী ইউনিয়নে বহিরাগত কিছু যুবকের মোটরসাইকেল মহড়া ও হৈচৈকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর ধাওয়ায় তারা একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।

সরকারি আবদুল জব্বার কলেজ ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন,

“একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা প্রচার চালাচ্ছে।”

স্থানীয়রা প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ